মালদা

মালদায় শুরু হওয়া ৩১ তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন আজ। করা হল র‍্যালি

পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলনসংশ্লিষ্ট সমাজকর্মীদের উদ্যোগে ৩১ তম রাজ্য সম্মেলন এবছর অনুষ্ঠিত হয়েছে মালদায়। আর মালদায় ৩১ তম রাজ্য সম্মেলনের দ্বিতীয় দিন আজ। মানুষকে রক্তদানে আগ্রহী করতে আজ সকালে একটি র‍্যালি বের করা হয় মালদা টাউন হল
প্রাঙ্গন থেকে। যা পুরো শহর পরিক্রম করে।  মিছিলে উপস্থিত ছিলেন, এডিএম(এলআর) দেবোতোষ মণ্ডল, সংগঠনের সম্পাদক উত্তম ঝাঁ, বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা, এছাড়াও রাজ্যেরও বিভিন্ন জেলার প্রতিনিধিরা। রাজ্যে রক্তের সংকট মেটানোর উদ্দেশে সম্মেলন করা হচ্ছে বলে জানা গিয়েছে।